Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

কুষ্টিয়ায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি

admin • 20 Jun 2025, 08:31 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি

❝একটি হলেও বৃক্ষরোপণ, করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস, লাগুক সবার প্রাণে❞ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে "মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান-২০২৫"-এর অংশ হিসেবে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৯জুন) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী সরকারি কলেজ ও  উপজেলার আল-ফালাহ এতিমখানায় এই আয়োজন সম্পন্ন হয়।

 

উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম ও ব্যবসা সম্পাদক মো:শহিদুল ইসলাম। ।

 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি খাজা আহমেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি ইখতিয়ার উদ্দিন, অর্থ সম্পাদক তোফাজ্জল হোসেন ও অফিস সম্পাদক ইমরান বিশ্বাস প্রমূখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।