Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ

কুষ্টিয়ায় গড়াই নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় গড়াই নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার খোকসায় গড়াই নদী থেকে এক অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার বনগ্রাম খেয়াঘাটের পাশে ভাসমান মরদেহটি স্থানীয়দের নজরে আসে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির পরনে কফি রঙের হাফহাতা শার্ট ছিল। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছি, ২-৩ দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ এবং পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি নদী থেকে উদ্ধার হওয়ায় নৌ পুলিশ এ ব্যাপারে তদন্ত এবং আইনগত পদক্ষেপ নেবে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।