Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুষ্টিয়ায় এমবিবিএস না হয়ে আল্ট্রাসনোগ্রাম করার অভিযোগে কারাদণ্ড ও জরিমানা

admin • 03 Jun 2026, 02:33 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় এমবিবিএস না হয়ে আল্ট্রাসনোগ্রাম করার অভিযোগে কারাদণ্ড ও জরিমানা
কুষ্টিয়ায় এমবিবিএস পাস না করে আল্ট্রাসনোগ্রাম করার অভিযোগে মহেন্দ্র কুমার আগারওয়াল নামের একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ৩০ হাজার টাকার জরিমানা অনাদায় আরও ৭ দিনের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২ জুন) দুপুরে শহরের কোর্টপাড়া এলাকায় ‘তুলসান ডায়াগনস্টিক সেন্টার’ নামের একটি ক্লিনিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শহরের আমলাপাড়া এলাকার বাসিন্দা মহেন্দ্র কুমার আগরওয়াল দীর্ঘদিন ধরে ওই বেসরকারি ক্লিনিকে রোগীদের আল্ট্রাসনোগ্রাম করছিলেন। এ অভিযোগে দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা আক্তারের নেতৃত্বে আদালত ওই ক্লিনিকে অভিযান চালান। এ সময় ভোক্তা অধিকার আইনে মহেন্দ্র কুমার আগারওয়ালকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায় আরও ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেন আদালত। এছাড়া ক্লিনিকটি সিলগালা করে দেয়া হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।