Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ সারা দেশ জেলার খবর

কুষ্টিয়ায় একই দিনে পিতা-পুত্রের মৃত্যূ

admin • 07 Jul 2021, 07:06 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত হয়ে পিতা-পুত্রের মৃত্যূ হয়েছে। বুধবার (৭ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত চার ঘণ্টার ব্যবধানে তাদের এ মর্মান্তিক মৃত্যু হয়। কুষ্টিয়া বড় বাজারের ব্যবসায়ী ও শহরের আড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা হাজী আব্দুল আজিজ (৮৫) ও তার ছেলে মতিয়ার রহমান (৫২)। জানা গেছে, কুষ্টিয়া বড় বাজারের ব্যবসায়ী হাজী আব্দুল আজিজ কয়েকদিন আগে করোনা আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার দুপুর সোয়া ১টার দিকে মারা যান। এদিকে শহরের বেসরকারি ক্লিনিক তোফাজ্জুল হেলথ সেন্টারে চিকিৎসাধীন ওই ব্যবসায়ীর মেজো ছেলে করোনা আক্রান্ত মতিয়ার রহমান একই দিন বিকাল ৫ টার দিকে মারা যান। ক্লিনিকে চিকিৎসার এক পর্যায়ে মতিয়ার রহমান করোনা নেগেটিভ হলেও হঠাৎ শারীরিক অবনতিতে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। উল্লেখ্য, গত এক সপ্তাহে কুষ্টিয়াতে করোনায় মারা গেছে ৮৮ জন। এছাড়া জেলায় এ পর্যন্ত মারা গেছে ২৯২ জন। করোনার ভয়াল তান্ডবে কুষ্টিয়ায় জেলায় যেন থামছে না মৃত্যূ মিছিল।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।