Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

কুষ্টিয়ায় আড়ং‌'র ২৭তম শাখার উদ্বোধন

admin • 01 Apr 2023, 08:02 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় আড়ং‌'র ২৭তম শাখার উদ্বোধন

কুষ্টিয়া শহরের চাঁদমহাম্মদ সড়কস্থ জাকেরা সৃজন টাওয়ারে দেশের বৃহত্তর লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং আউটলেট এর ২৭তম কেন্দ্র উদ্বোধন হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় টাওয়ারের প্রথম ও দ্বিতীয় তলায় এই বিক্রয় কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন আড়ং এর চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আশরাফুল আলম।

 

এ সময় কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও চ্যানেল আই’এর কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলুসহ আড়ং ও ব্র্যাকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এসময় আড়ং এর চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আশরাফুল আলম বলেন, আড়ং তার গ্রাহকদের চাহিদা মেটাতে এবং বাংলাদেশী কারিগরদের হস্তশিল্পের পণ্যের প্রচার ও প্রসারের জন্য সারাদেশে তার পরিধি বিস্তৃত করে আসছে।

 

এরই ধারাবাহিকতায় কুষ্টিয়ায় একটি আউটলেট খুলে এই অঞ্চলের মানুষের সেবা করতে পেরে আমরা খুবই গর্বিত ও আনন্দিত। আড়ং সব শ্রেনীর ক্রেতার পছন্দ ক্রয় ক্ষমতার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে থাকে।

 

কুষ্টিয়ার এই আউটলেটে নারী-পুরুষ ও শিশুদের পোশাক,বাড়ির সাজসজ্জা গহনাসহ আড়ং এর সাব ব্র্যান্ড তাগা,তাগা ম্যান, এবং আড়ং আর্থ এর পণ্যগুলো পাওয়া যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।