কুষ্টিয়ায় অস্ত্রসহ মোঃ বাবু শেখ(৫২) নামের একজনকে গ্রেফতার করেছে খোকসা থানা পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে ওসমানপুর খেয়াঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক বাবু শেখ উপজেলার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।
খোকসা থানা সুত্রে জানা যায়, সকাল সাড়ে ১০ টার দিকে সন্দেহজনক ওসমানপুর খেয়াঘাট এলাকা থেকে বাবু শেখকে গ্রেফতার করে খোকসা থানা পুলিশ।
পরে তার স্বীকারোক্তি মোতাবেক দুপুর আনুমানিক দেড় টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের কোমরভোগ খালপাড়া গ্রামস্ত মৃত্যু হোসেন শেখের পুত্র জিয়ারত শেখের পুকুরের দক্ষিণ পাড়ের ছাই গাধার মধ্যে হইতে পরিতক্ত অবস্থায় কাটের হাতল যুক্ত একটি পাইপ গান উদ্ধার করে। পাইপ গানটি কাঠের হাতল যুক্ত সহ লম্বা ২৪ইঞ্চি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত আসামির বিরুদ্ধে খোকসা থানায় মামলা প্রক্রিয়াধীন।





