Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
আর্ন্তজাতিক

কুয়েতে ৪০ দিনের শোক, ৩ দিনের সরকারি ছুটি ঘোষণা

• • পঠিত 28 বার
শেয়ার করুন:
কুয়েতে ৪০ দিনের শোক, ৩ দিনের সরকারি ছুটি ঘোষণা

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল আহমাদ আল সাবাহ-এর মৃত্যুতে দেশটিতে ৪০ দিনের শোক ঘোষণা করেছে কুয়েত। পাশাপাশি সরকারি অফিসগুলো ৩ দিনের জন্য বন্ধ থাকবে।

 

দুবাই ভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, কুয়েতের রাষ্ট্রীয় নিউজ এজেন্সির (কুনা) বলছে, আগামী বুধবার (২০ ডিসেম্বর) থেকে সরকারী বিভাগের কার্যক্রম পুনরায় শুরু হবে। এছাড়া শোক পালনের সময় আগামী ৪০ দিন দেশটির অফিসগুলোতে পতাকা অর্ধনমিত রাখা হবে।

 

অন্য এক ঘোষণায় কুয়েতের রয়্যাল কোর্ট প্রয়াত আমির শেখ নাওয়াফের নামাজে জানাযা ও অন্যান্য আনুষ্ঠানিকতার বিস্তারিত তথ্য জানিয়েছে। ওই ঘোষণায় বলা হয়েছে, রোববার (১৭ ডিসেম্বর) বিলাল বিন রাবাহ মসজিদে স্থানীয় সময় সকাল ৯টায় শেখ নাওয়াফের জানাযা হবে। এরপর তাকে কবরস্থ করা হবে। ওই সময় শুধুমাত্র তার পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত থাকবেন।

   

নতুন আমির শেখ মিশাল ও রাজ পরিবারের অন্যান্য সদস্যরা সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ও মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল-বিকাল শোক গ্রহণ করবেন।

   

প্রসঙ্গত, শনিবার (১৬ ডিসেম্বর) ৮৬ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দেন শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ। মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই নতুন আমির হিসেবে তার সৎ ভাই মিশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর নাম ঘোষণা করা হয়। ৮৩ বছর বয়সী মিশাল এর আগে দেশটির ক্রাউন প্রিন্সের দায়িত্বে ছিলেন।

   

৯১ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রে নিজের সৎ ভাই শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহের মৃত্যুর পর শেখ নাওয়াফ ২০২০ সালের সেপ্টেম্বরে শপথগ্রহণ করেছিলেন। আল-সাবাহ পরিবারের মধ্যে জনপ্রিয় এ আমিরের সদা বিনয়ী আর সাদামাটা জীবনযাপনের জন্য তার বেশ সুনামও রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।