Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

কুয়েতে একটি ভবনে আগুন, নিহত ৪১

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
কুয়েতে একটি ভবনে আগুন, নিহত ৪১

কুয়েতের দক্ষিণ আহমেদি গভর্নরেটের মানগাফ এলাকায় একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অনেকে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভবনে অগ্নিকাণ্ডে আহতদের যথাযথ চিকিৎসা সেবা দেয়ার জন্য মেডিকেল দলগুলো তাদের সর্বোচ্চ চেষ্টা করছে।

এক পুলিশ কর্মকর্তা রাষ্ট্রীয় মিডিয়াকে জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৬টায় অগ্নিকাণ্ডের খবর পায় কর্তৃপক্ষ। আর যে ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে গৃহকর্মীরা থাকতেন। ঘটনার সময় ভবনে প্রচুর সংখ্যক শ্রমিক ছিল। তাদের মধ্যে কয়েক ডজনকে উদ্ধার করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আগুনের ধোঁয়ায় অনেকের মৃত্যু হয়েছে'।

পরে দেশটির উপ-প্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে। এ সময় তিনি ঘটনার জন্য এস্টেট মালিকদের 'লোভকে' দায়ী করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।