Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
এক্সক্লসিভ

কুয়ালালামপুরে এক্সপ্রেসওয়েতে ৪ গাড়ির ভয়াবহ সংঘর্ষ, বাংলাদেশিসহ নিহত ২

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
কুয়ালালামপুরে এক্সপ্রেসওয়েতে ৪ গাড়ির ভয়াবহ সংঘর্ষ, বাংলাদেশিসহ নিহত ২

মালয়েশিয়ার ডিউক কুয়ালালামপুরের দুতা-উলু কেলাং এক্সপ্রেসওয়েতে (ডিউক) তিনটি লরি ও একটি পিকআপ ভ্যানের ভয়াবহ সংঘর্ষে বাংলাদেশিসহ দুজন নিহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) বিকেলে দুর্ঘটনাটি ঘটে আয়ের পানাস টোল প্লাজা থেকে আমপাংমুখী সড়কে।

সিটি ট্রাফিক এনফোর্সমেন্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ইসা জানান, একটি লরি ইঞ্জিন বিকল হয়ে মাঝ লেনে থেমে ছিল। এ সময় পেছন থেকে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে লরিটির পেছনে ধাক্কা দেয়।

এরপর আরেকটি লরি সহায়তার জন্য থামে। তবে পেছন থেকে আসা তৃতীয় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে থাকা সব যানবাহনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় ঘটনাস্থলেই ৫২ ও ৫৩ বছর বয়সী দুই ব্যক্তি নিহত হন। নিহতদের মধ্যে একজন স্থানীয় লরি চালক এবং অন্যজন বাংলাদেশি নাগরিক।

 

দুর্ঘটনার সময় তারা দুজনই নিজেদের গাড়ির বাইরে ছিলেন এবং সংঘর্ষে আটকে পড়ে মাথা ও শরীরের আঘাতে প্রাণ হারান। এ ছাড়া ৪৩ ও ৩৫ বছর বয়সী দুইজন পুরুষ এবং ৩৮ বছর বয়সী এক বিদেশিসহ মোট তিনজন আহত হন। তাদের কুয়ালালামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

প্রাথমিক তদন্তে জানা গেছে, শেষের লরিচালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারায় তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে কোনো তথ্য থাকলে জনসাধারণকে টুন এইচ.এস. লি ট্রাফিক পুলিশ স্টেশনের ০৩-২০৭১৯৯৯৯ নম্বরে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার আহ্বান জানিয়েছে পুলিশ।

সূত্র: এনএসটি অনলাইন

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।