Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমিল্লায় ‘সোনার বাংলা’ ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত

admin • 16 Apr 2023, 07:43 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুমিল্লায় ‘সোনার বাংলা’ ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত

চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে কুমিল্লায় ২ ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে কুমিল্লার লাঙ্গলকোর্ট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে হতাহত হয়েছে কয়েকজন।

রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লার হাসানপুরে এ ঘটনা ঘটে।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নাঙ্গলকোটের হাসানপুরে মালবাহী একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী যাত্রীবাহী সোনার বাংলা ট্রেন মালবাহী ট্রেনটিকে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে যাত্রীবাহী ট্রেনটির সাতটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এ দুর্ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে জানান ওসি

বিস্তারিত আসছে...

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।