Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমিল্লায় বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯বগি লাইনচ্যুত,ট্রেন চলাচল বন্ধ

admin • 17 Mar 2024, 03:57 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুমিল্লায় বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯বগি লাইনচ্যুত,ট্রেন চলাচল বন্ধ

কুমিল্লার হাসানপুর রেলস্টেশনে বিজয় এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ, সিলেট-চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (১৭ মার্চ) দুপুরে নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার পর ট্রেনটির কয়েকটি বগি লাইন থেকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তবে বগি লাইনচ্যুতের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া কীভাবে বগিগুলো লাইনচ্যুত হলো সে বিষয়েও কিছু জানা যায়নি।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।