Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ৩০

admin • 09 Dec 2023, 07:10 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ৩০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় দাউদকান্দি রায়পুর দিঘির পাড়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পৌঁছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার তৎপরতা চালায়। আহত যাত্রীদের উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়।

 

দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, ঢাকা থেকে কুমিল্লাগামী মিয়ামী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়।

 

এদিকে, বাস উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। তবে এখন যান চলাচল স্বাভাবিক আছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।