Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা

admin • 07 Aug 2026, 11:26 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুমারখালীতে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা
মাহমুদ শরীফ:
শিক্ষার গুণগতমান যাচাই ও মেধা বিকাশে ইসলামিক অ্যাডুকেশন সোসাইটির অবদান শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১টায় সোসাইটির যশোর-কুষ্টিয়া অঞ্চলের কো-অর্ডিনেটর মোঃ মোস্তফা আসাদের উদ্যো্যোগে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর -কুষ্টিয়া জোনের কো-অর্ডিনেটর মোঃ মোস্তফা আসাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা শামসুদ্দিন আহমেদ, সেক্রেটারী মোহাম্মদ মামুনুর রশীদ ও কর্মপরিষদ সদস্য মোঃ আব্দুল মালেক এবং উপজেলার পৌরসভাসহ ১১ টা ইউনিয়নের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে যশোর -কুষ্টিয়া অঞ্চলের কো-অর্ডিনেটর মোঃ মোস্তফা আসাদ বলেন, ইসলামিক অ্যাডুকেশন সোসাইটির উদ্দ্যোগে সারা বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৩য়, ৪র্থ, ষষ্ঠ ও ৭ম শ্রেণীর স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা বৃত্তির ব্যবস্থা করা হয়েছে, যা ৫ম ও ৮ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার সহায়ক হিসেবে কাজ করে।
তাই উল্লিখিত শ্রেণীর শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণে সহযোগিতা করার জন্য ইউনিয়ন দায়িত্বশীলদেরকে তিনি আহ্বান জানান।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।