Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২

admin • 14 Jan 2026, 09:33 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুমারখালীতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২
কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুইজনকে কারাগারে পাঠিয়েছে পু্লিশ। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়।
আটককৃতরা হলেন – উপজেলার পান্টি ইউনিয়নের জোতভালুকা গ্রামের মতৃ বাহের শেখের ছেলে সাজাহান শেখ (৩৮) ও বাগবাড়িয়া গ্রামের সাহেদ খন্দকারের ছেলে সাদ্দাম খন্দকার (৩৬)।
পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে উপজেলায় পান্টি ইউনিয়নের পান্টি বাজার সেতু এলায় পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাজাহান ও সাদ্দামকে আটক করে যৌথবাহিনী। যার বাজার মূল্য প্রায় এক লাখ ১২ হাজার ৫০০ টাকা। পরে তাদের বিরুদ্ধে কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে একটি মামলা করে পুলিশ। মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এ তথ্য নিশ্চিত করে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মো. আমিরুল ইসলাম বলেন, রাতে যৌথবাহিনীর অভিযানে পান্টি সেতু এলাকা থেকে ৩৭৫ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে মাদক মামলায় বুধবার দুপুরে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।