Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে যুবদল নেতাকে পিটিয়ে আহত

admin • 13 Jun 2025, 11:45 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুমারখালীতে যুবদল নেতাকে পিটিয়ে আহত
কুষ্টিয়ার কুমারখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ককে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার রাতে উপজেলার শিলাইদহ ইউনিয়নের শিলাইদহ বাজারে এঘটনা ঘটে। আহত হয়েছেন শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম রায়পাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে আফিরুল ইসলাম।
তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক। ভুক্তভোগী আফিরুল ইসলাম জানান, শিলাইদহ কুঠিবাড়ি মেলা চলাকালীন সময়ে কসবা গ্রামের মিরাজের ভ্রাম্যমাণ দোকান থেকে মিষ্টি কিনতে গেলে মিষ্টির টাকা নিতে মিরাজ অস্বীকৃতি জানায় ।
প্রায় ১ মাস পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মিরাজ এসে উপহার দেওয়া মিষ্টির টাকা দাবী করেন। তিনি টাকা দিতে না চাইলে উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে মিরাজ চলে যায়।
এবং রাত সাড়ে ৮ টার দিকে তিনি শিলাইদহ খোরশেদপুর বাজারের ফয়সাল সু স্টোরে বসে থাকা অবস্থায় মিরাজের নেতৃত্বে রানা, নয়ন, তারিখ ও আলামিন সহ প্রায় ২০ /২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে আহত অবস্থায় ফেলে রেখে যায়। এসময় তার ছেলের বিয়ের অনুষ্ঠানের মালামাল কেনার প্রায় ২ লক্ষাধিক টাকা হামলাকারীরা ছিনিয়ে নিয়ে যায় বলে জানান। এ ঘটনায় থানায় লিখিত এজাহার জমা দিয়েছেন।
ফয়সাল সু-স্টোরের স্বত্বাধিকারী ফয়সাল জানান, রাত সাড়ে ৮ টার দিকে আফিরুল তার দোকানে বসে থাকা অবস্থায় মিরাজ সহ প্রায় ২০/২৫ জন দেশিয় অস্ত্র দিয়ে হামলা করে। এসময় তিনি বাধা দিতে গেলে হামলাকারীরা তার দোকান থেকে ৫০ হাজার টাকা এবং বিকাশ ও নগদ লোডের মোবাইল ফোন নিয়ে যায়। পরবর্তীতে সকলে মিলে আফিরুলকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ জানান, এজাহার পেয়েছেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।