Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ

কুমারখালীতে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন করলেন এমপি আফজাল হোসেন

• • পঠিত 18 বার
শেয়ার করুন:
কুমারখালীতে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন করলেন এমপি আফজাল হোসেন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সোন্দাহ আদর্শ দাখিল মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে রবিবার (১৯ জুলাই) এক উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন খোকসা-কুমারখালী আসনের জাতীয় সংসদ সদস্য আফজাল হোসেন।

   

উদ্বোধন শেষে তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান প্রজন্মকে শুধু আধুনিক শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না, তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ধর্মীয় আদর্শে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি অভিভাবকদের প্রতি সন্তানদের পড়ালেখার পাশাপাশি নৈতিক শিক্ষার বিষয়েও সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

   

মাদ্রাসার সুপার মো. মিজানুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, সোন্দাহ আদর্শ দাখিল মাদ্রাসার সভাপতি ও কুমারখালী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক হাফেজ মাসুদ রানা, নন্দলালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, কুমারখালী উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল আহসান শামসের, নন্দলালপুর ইউনিয়ন জামায়াতের আমীর তসলিম উদ্দিন, দাতা সদস্য নুরুল ইসলাম ইউসুফ, আবু ইউসুফ ও তোফাজ্জেল হোসেন।

   

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন মানেই এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। নবনির্মিত ভবন শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে অতিথিবৃন্দ নবনির্মিত ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মাদ্রাসার সার্বিক উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।