Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে মাইক্রোবাসের ধাক্কায় ভ্যান চালক নিহত

admin • 22 Nov 2025, 07:47 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুমারখালীতে মাইক্রোবাসের ধাক্কায় ভ্যান চালক নিহত

কুষ্টিয়ার কুমারখালীতে মাইক্রোবাসের ধাক্কায় শফিকুল ইসলাম নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। শনিবার (২২ শে নভেম্বর) বেলা ১২ টার দিকে কুমারখালী শিপলু পেট্রোল পাম্পের সামনে কুষ্টিয়া - রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই ঘটনা ঘটে।

 

নিহত ভ্যান চালক শফিকুল ইসলাম (৪৫) সদকী ইউনিয়নের তারাপুর গ্ৰামের ইসমাইল প্রামানিকের ছেলে। 

 

প্রতক্ষ্যদর্শীরা জানান, শনিবার বেলা ১২ টার সময় রাজবাড়ী মুখি কালো রঙের মাইক্রোবাসটি ব্যাটারি চালিত ভ্যানের পিছনে ধাক্কা দিলে ভ্যান চালক রাস্তায় পড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মাইক্রোবাসটি চিহ্নিত করবার চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।