কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধভাবে বালু উত্তোলন এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরির অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে রবিউল ইসলাম নামের ব্যক্তিকে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত জানা যায়, হাসিমপুর পদ্মা নদীর চর এলাকা থেকে দীর্ঘদিন অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে রবিউল ইসলামের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২ লাখ এবং রবিউলের বাড়িতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভীদ সারওয়ার। অভিযান পরিচালনাকালে কুমারখালী থানা পুলিশ উপস্থিত ছিলেন।





