Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে ভ্যানচালকদের সঙ্গে মেয়র প্রার্থী সবুজের মতবিনিময়

admin • 25 Jun 2026, 10:29 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুমারখালীতে ভ্যানচালকদের সঙ্গে মেয়র প্রার্থী সবুজের মতবিনিময়
কুমারখালী পৌরসভার মেয়র প্রার্থী মোঃ আতিকুর রহমান সবুজ সকল শ্রেণি-পেশার মানুষের সাথে ধারাবাহিক মতবিনিময় সভা করছেন। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় বাসস্ট্যান্ড সংলগ্ন বিএনপি অফিসে তিনি পৌর সভার কয়েকটি ওয়ার্ডের ভ্যান চালকদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় ভ্যান চালকরা তাদের পেশাগত বিভিন্ন সমস্যা, দৈনন্দিন চলাচলের প্রতিবন্ধকতা, যানজট, রাস্তার অবস্থা, নিরাপত্তা এবং নাগরিক সুযোগ-সুবিধা নিয়ে খোলামেলা আলোচনা করেন।
মেয়র পদপ্রার্থী মোঃ আতিকুর রহমান সবুজ মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং একটি জনবান্ধব, নিরাপদ ও পরিকল্পিত পৌরসভা গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন।
তিনি বলেন, একটি পৌরসভার উন্নয়ন তখনই সম্ভব, যখন সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের কথা শোনা হবে এবং তাদের প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করা হবে।
ভ্যানচালক, রিকশাচালক, শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী সবার অংশগ্রহণেই গড়ে উঠবে আধুনিক কুমারখালী। তিনি জানান, ভবিষ্যতেও পৌরসভার প্রতিটি ওয়ার্ডের বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে মতবিনিময় অব্যাহত থাকবে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।