Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ সারা দেশ জেলার খবর

কুমারখালীতে বিভাগীয় কমিশনার খুলনা কর্তৃক অসচ্ছল সংগীত শিল্পীদের আর্থিক সহায়তা প্রদান

admin • 08 Jul 2021, 01:08 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুমারখালী(কুষ্টিয়া) প্রতিনিধি : কোভিড ১৯ এর ভয়াল থাবায় কর্মহীন হয়ে পরা কুষ্টিয়ার কুমারখালীর ছেউড়িয়া লালন একাডেমি ও শিলাইদহের কুঠিবাড়ির বকুল তলার অসচ্ছল সংগীত শিল্পীদের বিভাগীয় কমিশনার খুলনা হতে প্রাপ্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ই জুলাই)  বিকেলে ছেঁউরিয়া লালন একাডেমি ও শিলাইদহ কুঠিবাড়ি প্রাঙ্গণে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম লালন একাডেমির ৩৫ জন এবং শিলাইদহ কুঠিবাড়ির বকুলতলার ৬ জন মোট ৪১ জনের প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা করে বিতরন করেন। শিলাইদহ কুঠিবাড়ির বকুলতলার অচ্ছল সংগীত শিল্পীদের আর্থিক অনুদান প্রদান। - মিরর অফ বাংলাদেশ এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মোছা : শারমিন আক্তার, কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খান এবং লালন একাডেমির এডহক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।