কুষ্টিয়ার কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম মিকাইল ইসলামকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক কে. এম. আলম টমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও নাট্যকার লিটন আব্বাস, সাংবাদিক হাবিব চৌহান, কুমারখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বকুল চৌধুরী, ফ্যামিলি কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী, বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের পরিচালক সুরুজ বিশ্বাস এবং ফ্যামিলি কেয়ার হাসপাতালের জেনারেল ম্যানেজার তপু বিশ্বাসসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিদায়ী ইউএনও এসএম মিকাইল ইসলামকে ফ্যামিলি কেয়ার হাসপাতাল ও বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং উপজেলা শিল্পকলা একাডেমির পক্ষে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় তাঁর কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা তাঁর সততা, নিষ্ঠা ও জনবান্ধব কর্মকাণ্ডের প্রশংসা করেন। অনুষ্ঠানে কুমারখালী উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।





