Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ

কুমারখালীতে বস্তি উন্নয়ন প্রকল্পের কাজের উদ্বোধন

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
কুমারখালীতে বস্তি উন্নয়ন প্রকল্পের কাজের উদ্বোধন

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের উদ্যোগে বস্তি উন্নয়ন প্রকল্পের আওতায় উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

 

আজ (১৯ জুলাই) উপজেলার সেরকান্দী এলাকায় বস্তি উন্নয়ন কাজের উদ্বোধন করেন কুমারখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও কুমারখালী পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ আতিকুর রহমান সবুজ।

 

এ সময় তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত হবে। জনগণের কল্যাণে ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এ ধরনের উন্নয়নমূলক উদ্যোগ কুমারখালীর সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের নাগরিক সুবিধা বৃদ্ধি করবে। অনুষ্ঠান শেষে উন্নয়ন কাজের সফল বাস্তবায়ন এবং কুমারখালী পৌরসভার সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।