Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতাল’র নিজস্ব ভবন উদ্বোধন

admin • 26 Dec 2025, 06:08 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতাল’র নিজস্ব ভবন উদ্বোধন

কুষ্টিয়ার কুমারখালীতে  উৎসবমুখর পরিবেশে প্রথম বেসরকারি চক্ষু হাসপাতাল বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের নিজস্ব ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও চিত্রাংকন প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পার্শ্বে অবস্থিত এ ভবন উদ্বোধন উপলক্ষে হাসপাতাল চত্বরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে ভবনের ছাদে এক আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. মোয়াজ্জেম হোসেন মিলনের সভাপতিত্বে এবং হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক সুরুজ আলীর পরিচালনায় বক্তব্য রাখেন- কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. আল মামুন,শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মাহবুবা তাজমিলা পুস্প, কবি সাহিত্যিক ও নাট্যকার লিটন আব্বাস, অত্র হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইসতিয়াক আহমেদ আবির, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ আফজাল হোসেন, ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী, সোহাগ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ডাঃ তাজামমুল হক, ইয়থ ডেভলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল, শাম ফাউন্ডেশনের চেয়ারম্যান শরিফুল ইসলাম মাসুম, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক ও চ্যানেল আইয়ের কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলুু, কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মেডিসিন কোম্পানির প্রতিনিধি, পল্লী চিকিৎসক, মাদ্রাসা শিক্ষক প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতাল উপজেলা শহরে থেকেও জেলা শহরের সঙ্গে প্রতিযোগিতা করে মানুষকে নিরলস সেবা দিয়ে আসছেন। এখানে রয়েছে আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ চিকিৎসক ও সহায়ক। যা রাজধানী শহরের প্রতিষ্ঠান গুলোর সঙ্গে সেবা প্রদানে প্রতিযোগিতা করছে। স্বল্পমূল্যে অভিজ্ঞ চিকিৎসক ও আধুনিক যন্ত্রপাতি দ্বারা সেবা প্রদানের পাশাপাশি এই প্রতিষ্ঠানটি মানবসেবায় অবিস্মরণীয় ভূমিকা পালন করে আসছে দীর্ঘ ১৫ বছর ধরে। এখানে মাদ্রাসার শিক্ষার্থীদের বিনামূল্যে সেবা প্রদান করা হয়ে থাকে। আমন্ত্রিত ব্যক্তিরা বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের মঙ্গল কামনা করেছেন।

এর আগে শুক্রবার সকালে বহুতল বিশিষ্ট নিজস্ব ভবন উদ্বোধন উপলক্ষ্যে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ইমাম, খতিব ও শিক্ষকরা অংশগ্রহণ করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।