Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে নানা আয়োজনে ‘আগামীর সময়’র আত্মপ্রকাশ

admin • 18 May 2026, 10:05 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুমারখালীতে নানা আয়োজনে ‘আগামীর সময়’র আত্মপ্রকাশ

নতুন প্রজন্মের চিন্তা, দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বস্তুনিষ্ঠ তথ্য ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করেছে জাতীয় দৈনিক আগামীর সময়। “যে পড়ে, সে গড়ে” স্লোগানকে সামনে রেখে সোমবার (১৮ মে ) সন্ধ্যায় কুমারখালী শহরের বাসস্ট্যান্ড এলাকার কুমারখালী মিলনাগার মিলনায়তনে দোয়া, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পত্রিকাটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে আগামীর সময়-এর কুষ্টিয়া প্রতিনিধি কাজী সাইফুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুমারখালী তাঁত বোর্ডের এজিএম মেহেদী হাসান।

 

কবি ও নাট্যকার লিটন আব্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পত্রিকাটির সাফল্য কামনা করে শুভেচ্ছা বক্তব্য দেন কুমারখালী প্রেসক্লাবের সভাপতি ও মাই টিভি ও যুগান্তরের কুমারখালী প্রতিনিধি খন্দকার লিপু আমির, সাংবাদিক কে এম আর শাহীন, বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল উদ্দিন বাবু, সাংবাদিক পার্থ ঘোষ, সিনিয়র সাংবাদিক শরিফুল ইসলাম, ফ্যামিলি কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী এবং বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের পরিচালক সুরুজ আলী বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

এ সময় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের শেষপর্বে কুমারখালী উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব জহির বিন মাজিদ দোয়া পরিচালনা করেন। পরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।