Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

admin • 13 Jan 2026, 09:46 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুমারখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সকল কর্মকর্তাদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক মো. ইকবাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারী)  সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে মতবিনিময়ের আয়োজন উপজেলা প্রশাসন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার, সহকারী কমিশনার ( ভূমি) নাভিদ সারওয়ার, থানার ওসি জামাল উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. শামীমা আক্তার, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা রাইসুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল প্রমুখ।

 

সভায় জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন বলেছেন, সকলেই মানবিক হবেন। ব্যবহারে মানুষের সাথে অত্যন্ত বিনয়ী হতে হবে। নম্র হতে হবে। মানুষ এসে আমাকে দশ কথা বলবে, কারণ সংবিধানের ২১ এর ২ অনুচ্ছেদে আমাকে বলেছে আমরা সচেষ্ঠ থাকব। কিন্তু ঠকে গেলে মানুষের দুই কথা শুনলে আপনাদের জাত যাবেনা।

 

দেখুন আপনার কাজ তো মানুষের জন্যই। আপনারা মানুষের জন্য কাজ করেন। দেখুন আমাদের বেতন তো মানুষের ট্যাক্সের টাকায়। যদি মানুষ এ কথা বলেনা আমাদের। সুতরাং আমাদের মানুষেন জন্য কাজ করতে হবে।

 

তিনি আরো বলেছেন, আগামী নির্বাচনের আগেই ওসি সাহেবকে অস্ত্র উদ্ধারে তৎপর হতে বলেছি। আচরণবিধি প্রতিপালনে প্রশাসন কাজ করছে। কয়েক জায়গাতে জরিমানাও করা হয়েছে। আপনরা বুঝতেই পারছেন ধীরেধীরে আইনশঙ্খলায় আমরা কঠোর হতে যাচ্ছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।