Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে দেশ রূপান্তর পত্রিকার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

admin • 30 Apr 2026, 12:45 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুমারখালীতে দেশ রূপান্তর পত্রিকার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে কুষ্টিয়া কুমারখালীতে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৯ এপ্রিল) বিকেলে কুমারখালী মিলনাগার মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দেশ রূপান্তর পত্রিকার কুমারখালী উপজেলা প্রতিনিধি ও কুমারখালী প্রেসক্লাবের সভাপতি কে এম আর শাহীন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন, বাংলা টিভির কুমারখালী-খোকসা প্রতিনিধি ও কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ উল্লাস, কবি ও নাট্যকার লিটন আব্বাস, দৈনিক সমকাল পত্রিকার কুমারখালী উপজেলা প্রতিনিধি এম আর নয়ন, বিজনেস ফাইল পত্রিকার খুলনা ব্যুরো চিপ আবু দাউদ রিপন, দ্যা মিরর অব বাংলাদেশ পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি মিজানুর রহমান সহ অন্যান্যরা। 

 

এ সময় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভ কামনা জানাতে আসেন কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এস এ টিভি কুষ্টিয়া জেলা প্রতিনিধি সোহাগ মাহামুদ খান। পরে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে ও মিষ্টি বিতরণের মাধ্যমে দিবসটির উদযাপন করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।