Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ট্রেন অবরোধের চেষ্টা

admin • 11 May 2026, 02:49 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুমারখালীতে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ট্রেন অবরোধের চেষ্টা

খুলনা থেকে ঢাকাগামী দুটি আন্তঃনগর ট্রেন বেনাপোল এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস কুষ্টিয়ার কুমারখালী স্টেশনে যাত্রাবিরতির দাবীতে রেল স্টেশনে অবস্থান কর্মসূচি পালন করে কুমারখালী উপজেলাবাসী।

 

সোমবার সকাল ১০.০০ টা থেকে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ তিয়াসের নেতৃত্বে কুমারখালী উপজেলার সর্বস্তরের জনগণ স্টেশন মাস্টারের কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা শুরু করে। এসময় স্টেশন ঘিরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি চলাকালে কুষ্টিয়া জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও কুমারখালী উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা এসে আগামী ২৭ জুনের মধ্যে কুমারখালী স্টেশনে একটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি হবে বলে আশ্বাস প্রদান করেন।

প্রশাসনের এমন আশ্বাসে অবরোধ কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে গণঅধিকার পরিষদের নেতা তিয়াস বলেন,নির্ধারিত তারিখের মধ্যে যদি আমাদের দাবী বাস্তবায়ন করা না হয় তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।