Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে জুলাই সনদের উপর জনসচেতনতামূলক আলোচনা সভা

admin • 01 Jul 2026, 09:07 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুমারখালীতে জুলাই সনদের উপর জনসচেতনতামূলক আলোচনা সভা
কুষ্টিয়ার কুমারখালীতে জুলাই সনদের উপর জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে পান্টি ইউনিয়ন বিএনপির আয়োজনে কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি ডিগ্রী কলেজের প্রধান ফটকের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামানিক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাকছেদুল মোমিন, কুমারখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব রাসেল উদ্দিন বাবু ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পান্টি ইউনিয়ন বিএনপি'র সভাপতি জনাব রবিউল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন পান্টি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কুদরত-ই নুর।
এছাড়াও কুমারখালী উপজেলা ও পৌর বিএনপি, পান্টি ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।