Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে জামায়াত ইসলামীর উদ্যোগে সীরাতুন্নবী উদযাপন

admin • 29 Sep 2025, 10:05 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুমারখালীতে জামায়াত ইসলামীর উদ্যোগে সীরাতুন্নবী উদযাপন

কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে সীরাতুন্নবী উদযাপন হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার বাটিকামারা স্কুল মাঠে উপজেলা জামায়াতের আমীর আফতাব উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী আফজাল হোসেন। এসময় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন জনপ্রিয় ইসলামী বক্তা ও কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মুফতী আমীর হামজা।

 

আয়োজিত সীরাতুন্নবী অনুষ্ঠানের আলোচনা শেষে জামায়াত মনোনীত কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ইসলামী বক্তা মুফতী আমীর হামজা বলেন, এখানে মুলত জামায়াতের আয়োজনে সীরাতুন্নবী উপলক্ষ্যে রাসুলের জীবনী নিয়ে আলোচনা করেছি। জামায়াত ইসলামী যে রাসূর (সাঃ) এর আদর্শ মেনে রাজনীতি করে সেটা বলার চেষ্টা করছি।

 

বেশ কয়েকটি সমালোচিত বক্তব্য নিয়ে দলীয় কোন চাপে আছেন কিনা এমন প্রশ্নের জবাবে আমীর হামজা বলেন, দলীয় চাপ বলতে দলীয় সিদ্ধান্ত এখন সাবধানে কথা বলতে হবে। কথা বলতে গেলে দেড় দুই ঘন্টার মধ্যে স্লিপঅফ টান হয়ে যায়, সেদিকেও আমি এখন থেকে সতর্ক থাকবো।

 

অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা জামায়াতে সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার, সহকারী সেক্রেটারি সোহরাব উদ্দিন, কামরুজ্জামান মিয়া, আব্দুল মান্নান, জামায়াত নেতা ও সাবেক চেয়ারম্যান মাওলানা শামসুদ্দিন আহমেদ, উপজেলার সেক্রেটারি মামুনুর রশিদ, পৌর আমীর এ্যাড: রবিউল ইসলাম, পৌর যুব জামায়াতে সভাপতি হাফেজ মাসুদ রানা, ছাত্র শিবিরের সভাপতি রিয়াদ আলা মাহমুদসহ কয়েক হাজর নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।