Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয় জেলার খবর

কুমারখালীতে জামায়াতে ইসলামীর প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

admin • 20 Oct 2025, 01:46 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুমারখালীতে জামায়াতে ইসলামীর প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

 

সোমবার (২০ অক্টোবর) সকালে শহরের আল ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর কুমারখালী পৌরসভা শাখা এই বুনিয়াদী প্রশিক্ষণের আয়োজন করে। কর্মশালায় দায়িত্বশীলদের মাঝে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দায়িত্বশীলতার মনোভাব জাগ্রত করা এবং ইসলামী আন্দোলনের আদর্শে নিজেদেরকে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমারখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, কুষ্টিয়া -৪ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আফজাল হোসেন।

 

পৌর জামায়াতের আমীর ও এপিপি এ্যাড. মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন কুমারখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ আফতাব উদ্দিন। পৌর জামায়াতের সেক্রেটারী মোঃ কামাল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা শামসুদ্দিন আহমাদ, ইসলামী ব্যাংকের কুমারখালী শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ ও উপজেলা যুব বিভাগের সহঃ সভাপতি মাওলানা আব্দুল মতিন প্রমুখ।

প্রশিক্ষণ অনুষ্ঠানে দারসুল কোরআন পেশ করেন স্টেশন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুস সালাম বীন ইউসুফ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।