আগামী ত্রয়োদশ জাতীয় সাংসদ নির্বাচনকে সামনে রেখে কুমারখালীর পান্টিতে গণ মিছিল ও সমাবেশ করেছে কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী আফজাল হোসেন।
শুক্রবার (২৮শে নভেম্বর) বিকালে শত শত নেতাকর্মী নিয়ে উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি ডিগ্রি কলেজ মাঠ থেকে পান্টি বাজার প্রদক্ষিণ করে গণ মিছিলটি, পরবর্তী নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুমারখালী উপজেলা জামায়াতের আমির আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুনুর রশিদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের মনোনীত এমপি প্রার্থী জননেতা আফজাল হোসেন।
সেসময় আরও বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সোহরাব উদ্দিন, জেলা কর্ম পরিষদ সদস্য কামরুজ্জামান মিয়া প্রমূখ।
সমাবেশে আফজাল হোসেন বলেন, জামায়াত আগামী নির্বাচনে ক্ষমতায় আসলে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। টেন্ডারবাজ, ঘুষ, চাঁদাবাজি, মাদক নিমূল করা হবে।
সেসময় তিনি সকলকে জামায়াত ইসলাম অথ্যাৎ দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। অনুষ্ঠানে পান্টি ইউনিয়নের জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মী ছাড়াও সাধারন ভোটাররা উপস্থিত ছিলেন।





