Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর সারা দেশ

কুমারখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
কুমারখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

জাতীয় আইনগত সহায়তা দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে শোভাযাত্রা শেষে পরিষদের প্রধান প্রবেশপথে ঘণ্টাব্যাপী দাঁড়িয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মান্নান খান বলেছেন, বর্তমান সরকার দুস্থ ও অসহায়দের জন্য বিনামূল্যে আইনগত সহায়তা সংস্থার ব্যবস্থা করেছেন।

 

কিন্তু ব্যাপক প্রচারের অভাবে মানুষ এ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। দুস্থ ও অসহায়দের আইনগত সেবা নিশ্চিত করার লক্ষে ব্যাপক প্রচারের ব্যবস্থা করতে হবে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে এসময় উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, থানার পরিদর্শক (তদন্ত) তাপস কুমার পাল, পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মমতাজ বেগমসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।