Sunday, 8 November 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
কুমারখালীতে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

তারুণের উৎসব ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। (২৭ নভেম্বর) বৃহস্পতিবার বিকালে  উপজেলা পরিষদের হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আশিকুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমনা নাজনীন, কুমারখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক সোহাগ মাহমুদ খান প্রমূখ।

 

সেসময় গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে তিনটি প্রতিষ্ঠানকে এবং কলেজ পর্যায়ে তিনটি প্রতিষ্ঠানকে বিজয়ী সম্মাননা হিসাবে নগদ অর্থ প্রদান করা হয়। এসময় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।