Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় জামায়াতের দোয়া মাহফিল

admin • 01 Dec 2025, 07:49 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুমারখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় জামায়াতের দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় কুমারখালীতে দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

 

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় আল ফালাহ মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

উপজেলা জামায়াতের সেক্রেটারী মামুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ আফজাল হোসেন।

 

এসময়  তিনি বলেন, “বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্রের অন্যতম প্রতীক। আমরা তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।”

 

দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন-উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আবুল আহসান শমশের, বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল হাকিম, কর্মপরিষদ সদস্য আব্দুল মালেক, পৌর জামায়াতের সেক্রেটারী কামাল হোসেন এবং পৌর যুব জামায়াতের সভাপতি মাসুদ রানা প্রমুখ।

 

আলোচকবৃন্দ ৪ দলীয় জোটের বিভিন্ন বিষয় উল্লেখপূর্বক বেগম খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল হাকিম। শেষে দেশ ও জাতির কল্যাণ এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।