Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণা

admin • 24 Nov 2025, 06:57 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুমারখালীতে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণা

কুষ্টিয়া -৪ (কুমারখালী-খোকসা) আসনের ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী আনোয়ার খানের পক্ষ থেকে কুমারখালীতে নির্বাচনী প্রচারণা ও মসজিদে রড অনুদান দেওয়া হয়েছে।  সোমবার  (২৪ নভেম্বর ) সকালে সদকী ইউনিয়নের খয়েরচারা ফুলতলা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

কুষ্টিয়া- ৪ (কুমারখালী -খোকসা) আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী আনোয়ার খানের নির্বাচনী প্রচারণা চলছে জোরেসোরে। শহর ও গ্রামে প্রতিদিন বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে আসন্ন নির্বাচনকে সামনে রেখে। তারই ধারাবাহিকতায় সোমবার সকালে ফুলতলা এলাকায় নির্বাচনী উঠান বৈঠক শেষে ফুলতলা জামে মসজিদে ১ টন রড অনুদান দেওয়া হয়।

 

এসময় নজরুল ইসলাম বাবুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ইসলামি আন্দোলন বাংলাদেশ কুমারখালী উপজেলা শাখার সভাপতি ডা: গোলাম সারোয়ার, সাংগঠনিক সম্পাদক মাও. আব্দুল মালেক, কারী নিজামুদ্দিন, নজরুল ইসলাম বাবু, হাফেজ, আখতারুজ্জামান সাকিব, মনিরুল ইসলাম, শফিউল আলম সহ অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।