Tuesday, 3 November 2026
শিরোনাম
করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
জেলার খবর সারা দেশ

কুমারখালীতে অস্ত্রসহ ভুয়া ডিবি পুলিশ আটক

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
কুমারখালীতে অস্ত্রসহ ভুয়া ডিবি পুলিশ আটক

কুষ্টিয়ার কুমারখালীতে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি করার সময় জনতার হাতে ১ জন আটক হয়েছে। রোববার দিবাগত রাত ৩ টার সময় চরসাদীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের গরু ব্যবসায়ী আরোপ আলীর বাড়িতে এই ঘটনা ঘটেছে। এসময় ভূয়া ডিবি পুলিশের নিকট থেকে খেলনা পিস্তল উদ্ধার হয়েছে।

আটক হয়েছে পাবনা সদরের মালিগাছা খোদাইপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. মনিরুল ইসলাম (৪০)।

এলাকাবাসী জানান, গরু ব্যবসায়ী আরোপ আলীর বাড়িতে রাত তিনটার দিকে মাইক্রোবাস নিয়ে ৯ জন লোক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঘর খুলতে বলে। এবং বাড়িতে অবৈধ অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে দাবী করে তারা আরোপ আলীর ঘরে রাখা বাক্স খুলতে বলে। আরোপ আলী তাদের জানায় বাক্সে গরু বিক্রির টাকা ছাড়া অবৈধ কিছু নেই।

তারপরও চাপাচাপি করে বাক্স খুলিয়ে বাক্সে রাখা ৩ লাখ টাকা আগন্তুকরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় আরোপ আলীর চিতকারে তার বাড়ির ও আশেপাশের লোকজন ছুটে আসে এবং ধস্তাধস্তির একপর্যায়ে টাকা নিয়ে অন্যরা পালিয়ে গেলেও একজন জনতার হাতে আটক হয়। আটক ব্যক্তির নিকট থেকে একটি খেলনা পিস্তল উদ্ধার হয়েছে বলে জানান তারা। পরে তাকে কুমারখালী থানায় সোপর্দ করা হয়েছে।

কুমারখালী থানার ওসি মো. মহসীন হোসাইন জানান, ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি করার সময় একজনকে আটক করে কুমারখালী থানা পুলিশের নিকট সোপর্দ করেছে এলাকাবাসী। তিনি বিশেষ অপারেশন বাইরে আছেন থানায় ফিরে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।