কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের খালবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আনোয়ার খান।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানদারদের মাঝে ৩২ বাঁধ টিনসহ আনুমানিক সাড়ে তিন লক্ষ টাকার নির্মাণ সামগ্রী বিতরণ করেন। সম্প্রতি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে বাজারের ১৩টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে দোকানদারদের সকল মালামাল ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়।
সহায়তা বিতরণকালে আলহাজ্ব আনোয়ার খান বলেন, “এমন দুর্দিনে অসহায় পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।”
ঢেউটিন ও নির্মাণ সামগ্রী পেয়ে আনন্দিত ক্ষতিগ্রস্ত দোকানদাররা বলেন, এ সহায়তা তাদের পুনরায় ব্যবসা শুরু করার আশা জুগিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কুষ্টিয়া জেলা সেক্রেটারি জি. এম. তৌহিদ আনোয়ার, বাগুলাট ইউনিয়ন সভাপতি হাফেজ হাসান মাহমুদসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা।
এক্সক্লসিভ
কুমারখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে সহায়তা দিলেন এমপি প্রার্থী আনোয়ার খান
admin
• 12 Nov 2025, 04:26 PM
• পঠিত 0 বার
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





