Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
সারা দেশ

কিশোরগঞ্জে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

• • পঠিত 17 বার
শেয়ার করুন:
কিশোরগঞ্জে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর স্টেশন এলাকায় পয়েন্ট পরিবর্তনের সময় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।

 

রোববার (৬ আগস্ট) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এতে ভৈরব-কিশোরগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

 

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮১) ট্রেনটি সরারচর স্টেশনে প্রবেশ করার সময়ে ঢাকা থেকে ছেড়ে আসা এগারসিন্দুর প্রভাতি (৭৫০) ট্রেনটিও সরারচর স্টেশনে পৌঁছায়। এতে সময় পয়েন্ট পরিবর্তন করতে গিয়ে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।

 

তিনি আরও জানান, এখনো উদ্ধারকাজ শুরু হয়নি। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে বগি উদ্ধার কার্যক্রম শুরু করবে। বর্তমানে ভৈরব-কিশোরগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।