Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

কিডনি হাসপাতালে বিনা খরচে কিডনি প্রতিস্থাপন

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
কিডনি হাসপাতালে বিনা খরচে কিডনি প্রতিস্থাপন

রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিস অ্যান্ড ইউরোলজি (এনআইকেডিইউ) হাসপাতালে বাবুল মোল্লা (৪১) নামক এক রোগীর দেহে কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। হাসপাতালটির পক্ষ থেকে সম্পূর্ণ বিনা খরচে এই কিডনি প্রতিস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

 

রোববার (৩০ এপ্রিল) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল (২৯ এপ্রিল) রাতে এই কিডনি প্রতিস্থাপন করা হয়।

 

অধিদপ্তর জানিয়েছে, বাবুল মোল্লা নামক এই রোগীকে কিডনি দান করেছেন তার স্ত্রী মদিনা বেগম। বর্তমানে কিডনি দাতা ও গ্রহীতা উভয়েই সুস্থ আছেন।

 

এ বিষয়ে হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. মো. বাবরুল আলম বলেন, ‍কিডনি বিকল রোগের সর্বোত্তম চিকিৎসা হচ্ছে কিডনি প্রতিস্থাপন। আগামী দিনগুলোতে প্রতি শনিবার অন্তত একটি করে কিডনি প্রতিস্থাপনের লক্ষ্য আছে আমাদের।

 

তিনি বলেন, কিডনি রোগের চিকিৎসায় এনআইকেডিইউকে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত করতে আমরা সবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ বিষয়ে সবার সহযোগিতা আশা করছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।