Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কাশিমপুর কারাগারে ১২ বছরের সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

admin • 11 Sep 2022, 12:15 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কাশিমপুর কারাগারে ১২ বছরের সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ মাদক মামলায় ১২ বছরের সাজাপ্রাপ্ত সানাউল্লাহ (৫৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

সানাউল্লাহ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভোলানাথপুর এলাকার মৃত নইম উদ্দিনের ছেলে।

 

কারাগার সূত্রে জানা গেছে, খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় ১২ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ বন্দি ছিলেন সানাউল্লাহ। শনিবার রাত ৯টার দিকে তিনি কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

 

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. নুরুন্নবী ভূইঁয়া জানান, মাদক মামলায় ১২ বছরের সাজাপ্রাপ্ত হয়ে তিনি এ কারাগারে বন্দি ছিলেন। রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক পরীক্ষা করে সানাউল্লাহকে মৃত ঘোষণা করেন।

 

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।