Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জাতীয়

কালোটাকা সাদা করার সুযোগ দুঃখজনক, নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়: সিপিডি

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
কালোটাকা সাদা করার সুযোগ দুঃখজনক, নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়: সিপিডি

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালোটাকা সাদা করার সুযোগ দুঃখজনক, যা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়— এ কথা বলেছেন বেসরাকরি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় রাজধানীর সিপিডি কার্যালয়ে আয়োজিত বাজেট পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি। আরও বলেন, এর মাধ্যমে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় না। এ ধরনের পদক্ষেপ বিশেষ গোষ্ঠীর জন্য করা হয়। কিন্তু এর ফলাফল আমরা দেখি না। একেবারে কালোটাকা সাদা করার জোয়ার এসেছে বা প্রচুর টাকা এসেছে, এমন কিছু দেখা যায় না।

প্রস্তাবিত বাজেটকে গতানুগতিক উল্লেখ করে সিপিডির পক্ষ থেকে বলা হয়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত মানতে যেয়ে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা বেশি নির্ধারণ করা হলেও বাস্তবে তা আহরণ সম্ভব নয়।

প্রস্তাবিত বাজেটে জিডিপি, মূল্যস্ফীতি, রিজার্ভ ও রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রার সাথে বাস্তব সূচকের কোনো মিল নেই। মূল্যস্ফীতি ৯ থেকে এক বছরে ৬.৫ শতাংশ আনাটা চ্যালেঞ্জ। মূল্যস্ফিতি কমানো নিয়ে সুস্পষ্ট ব্যাখ্যা নেই।

বাজেটে উদ্ভাবনী ও সাহসী পদক্ষেপ নেই বলেও জানান সিপিডির এ নির্বাহী পরিচালক। ড. ফাহমিদা খাতুন বলেন, বেশ কিছু পণ্যের ওপর কিছু করছাড়ের প্রস্তাব দেয়া হয়েছে। এটা ভালো প্রস্তাব। তবে দেখার বিষয় হলো এটা কীভাবে বাস্তবায়ন হয়। কারণ, দেখা যায় কর কমালেও সেটার বাজারে প্রভাব পড়ে না। এজন্য বাজার ব্যবস্থাপনা মনিটরিংটা গুরুত্বপূর্ণ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।