Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

কালুখালীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

admin • 13 Jul 2023, 11:00 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কালুখালীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

রাজবাড়ীর কালুখালীতে ট্রেনে কাটা পড়ে নাদের মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত নাদের মোল্লা বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামের বাসিন্দা ছিলেন। বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেল পৌনে পাঁচটার সময় ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, নাদের মোল্লা বহরপুর থেকে কালুখালীতে তার জামাতার বাড়ি বেড়াতে যাচ্ছিলেন।

বিকেলে কালুখালী স্টেশনের রেললাইন পার হওয়ার সময় তিনি ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনে নিচে পরে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বৃদ্ধের জামাতা আব্দুস ছাত্তার বলেন, তার শ্বশুর কানে কম শুনতেন। তিনি বেড়াতে আসার সময় এ দুর্ঘটনা ঘটেছে।

রাজবাড়ীর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) সোমনাথ বসু বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে পরবর্তী আইন পদক্ষেপ গ্রহণ করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।