Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কালিনদীতে ভেসে উঠলো গৃহবধূর লাশ, এলাকা জুড়ে চাঞ্চল্য

admin • 04 Sep 2025, 09:56 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কালিনদীতে ভেসে উঠলো গৃহবধূর লাশ, এলাকা জুড়ে চাঞ্চল্য

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের দুধকুমড়া গ্রামের কালিনদী থেকে নাসিনা খাতুন (৫০) নামে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নাসিনা খাতুন ওই গ্রামের বাসিন্দা মো. ওয়াহেদ আলী বিশ্বাসের স্ত্রী।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে গ্রামের কয়েকজন মানুষ মাছ ধরতে গিয়ে নদীতে ভাসতে থাকা লাশটি দেখতে পান। তারা সঙ্গে সঙ্গে আশপাশের লোকজনকে খবর দেন। পরে বিষয়টি কুমারখালী থানা পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

কুমারখালী থানার পুলিশ জানিয়েছে, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে।

এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হঠাৎ এভাবে লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্কও বিরাজ করছে। পরিবার ও আত্মীয়-স্বজনরা নাসিনা খাতুনের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।