Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কারাগারে অসুস্থ দীপু মনি, চিকিৎসা শেষে ফের কারাগারে

admin • 29 Jun 2026, 01:25 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কারাগারে অসুস্থ দীপু মনি, চিকিৎসা শেষে ফের কারাগারে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ায় সাবেক শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে কঠোর নিরাপত্তার মধ্যে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে নতুন ভবনের মেডিসিন বিভাগে চিকিৎসা শেষে সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সকাল ৬টার দিকে মুন্সীগঞ্জ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দীপু মনি। এরপর কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। প্রয়োজনীয় চিকিৎসা শেষে পুনরায় কারাগারে পাঠানো হয়।

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ বলেন, দীপু মনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। এ কারণে তার নিয়মিত চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন হয়। অসুস্থ হওয়ার পরপরই তাকে হাসপাতালে নেওয়া হয়।

তিনি বলেন, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসা শেষে তাকে আবার মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।