Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কারওয়ান বাজারে প্রাইভেটকারে আগুন

admin • 07 May 2024, 05:51 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কারওয়ান বাজারে প্রাইভেটকারে আগুন

রাজধানীর কারওয়ান বাজারে একটি প্রাইভেটকারে হঠাৎ আগুন লেগেছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে চালকসহ দুজন গাড়ি থেকে বের হয়ে যান। মঙ্গলবার (৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

সোনারগাঁও ট্রাফিক পুলিশ বক্সে কর্মরত সার্জেন্ট মো: আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারওয়ান বাজার সোনারগাঁও হোটেল সংলগ্ন ট্রাফিক বক্সে ডিউটিরত অবস্থায় দেখতে পাই হঠাৎ করে একটি প্রাইভেট কারে আগুন লেগেছে। তাৎক্ষণিক আশেপাশের উপস্থিত জনতার চেষ্টায় আগুন নেভানো হয়।

এ ঘটনায় গাড়িতে অবস্থানরত দুইজন যাত্রী দ্রুত গাড়ি থেকে নেমে যাওয়ায় কেউ দুর্ঘটনার শিকার হয়নি। আগুন নেভানোর পর গাড়িটিকে রেকার এর মাধ্যমে দ্রুত স্থান থেকে সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয় বলে জানান এই ট্রাফিক পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।