Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কাঁঠাল গাছে ঝুলছিলো ষাটোর্ধ নারীর মরদেহ

admin • 28 Mar 2024, 05:35 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কাঁঠাল গাছে ঝুলছিলো ষাটোর্ধ নারীর মরদেহ

বাগেরহাটের ফকিরহাট উপজেলার জাড়িয়া পশ্চিমপাড়ার একটি কাঁঠাল গাছ থেকে আম্বিয়া বেগম (৬২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। দুই সন্তানের জননী নিহত আম্বিয়া বেগম ফকিরহাটের জাড়িয়া পশ্চিমপাড়া এলাকার আ. লতিফ মোড়লের স্ত্রী।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম জানান, বৃহস্পতিবার সকালে জাড়িয়া পশ্চিমপাড়া এলাকায় একটি বাগানে কাঁঠাল গাছের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় ওই নারীকে দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তরে জন্য বাগেরহাট জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।