Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কাঁচামরিচ সংরক্ষণ করে বর্ষায় ভিজিয়ে খাওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

admin • 21 Jun 2023, 02:25 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কাঁচামরিচ সংরক্ষণ করে বর্ষায় ভিজিয়ে খাওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

বাজারে কালোবাজারি, সিন্ডিকেট রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা সরকার নিচ্ছে দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বৈশ্বিক খাদ্যমন্দা ঠেকাতে আমাদের খাদ্য উৎপাদন বাড়াতে হবে।

এজন্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের উৎপাদন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান সরকারপ্রধান শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, সামনে বর্ষা আসছে। কাচাঁমরিচের দাম বেড়ে যাবে। তখন অনেকেই অনেক কিছু বলবেন। তাই আমি মনে করি, এখনই কাচাঁমরিচ কিনে শুকিয়ে রাখুন। যখন দাম বাড়বে তখন সেটা ভিজিয়ে খাবেন। একটু ভিজিয়ে নিলেই আসল কাচাঁমরিচের স্বাদ পাওয়া যায়।

বুধবার (২১ জুন) গণভবনে সুইজারল্যান্ড সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।