Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জাতীয়

কলোম্বো গেলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
কলোম্বো গেলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস শ্রীলংকার রাজধানী কলোম্বোর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে তিনি ঢাকা ত্যাগ করেন বলে জানা যায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায় দুপুর একটায় ছেড়ে যাওয়া একটি ফ্লাইটে পিটার হাস ঢাকা ছাড়েন।

   

দূতাবাস সূত্রে জানা যায়, এটি পিটার হাসের পূর্ব নির্ধারিত সফর। তবে বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দিন তার ঢাকা ত্যাগ আলোচনার জন্ম দিয়েছে।

   

গতকাল বুধবার (১৫ নভেম্বর) সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর চিঠি পৌঁছে দেন। সেখানে বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের কথা উল্লেখ রয়েছে। এসময় চলমান রাজনৈতিক অস্থিরতার বিবেচনায় একটি শর্তহীন সংলাপের ওপর জোর দেন তিনি।

   

এর আগে সোমবার (১৩ নভেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর দেওয়া চিঠি জাতীয় পার্টির কাছে পৌঁছে দেন পিটার হাস।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।