Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কলমাকান্দায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩

admin • 22 Apr 2023, 04:05 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কলমাকান্দায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার খারনৈ ইউনিয়নের বউ বাজার নামক এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, উপজেলার পূর্ব জিগাতলা গ্রামের আবু বকর (১৪), মাসুম মিয়া (১৫) ও একই উপজেলার বামনগাঁও গ্রামের সুমন মিয়া (১৫)।

 

স্থানীয়রা জানান, ঈদের দিনে বউ বাজার নামক এলাকায় বেপরোয়া গতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুই কিশোর নিহত হন। পরে আহত এক কিশোর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। দুটি মোটরসাইকেলে পাঁচজন ছিল। মোটরসাইকেল দু’টি দুই ইউনিয়নের।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।