Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জাতীয়

কর্মকর্তা-কর্মচারীদের অফিস ব্যবস্থাপনার প্রশিক্ষণ দেবে ডিএনসিসি

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
কর্মকর্তা-কর্মচারীদের অফিস ব্যবস্থাপনার প্রশিক্ষণ দেবে ডিএনসিসি

অফিস ব্যবস্থাপনা শেখাতে কর্মকর্তা-কর্মচারীদের সিটি কর্পোরেশন অফিস ব্যবস্থা বিষয়ক প্রশিক্ষণ দেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

 

শুক্রবার (২৬ মে) ডিএনসিসি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করেন ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন উল হাসান।

 

সচিব মোহাম্মদ মামুন উল হাসান জানিয়েছেন, সিটি কর্পোরেশনের ১১ থেকে ১৬ গ্রেডের চাকরিজীবীদের জন্য সিটি কর্পোরেশন অফিস ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। এজন্য ৩৬ জন কর্মকর্তা-কর্মচারীকে মনোনয়ন করা হয়েছে। দুই শিফটে ১৮ জন করে এই প্রশিক্ষণ দেওয়া হবে।

 

জানা গেছে, আগামী ২৭ থেকে ২৯ মে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটতে (এনআইএলজি) তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।